বিচারক মামনুন ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। গতকাল সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি বিচারকের পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান বিদেশ থেকে ইমেইলে পাঠানো পত্রের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পরে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।

মামনুন রহমান বর্তমানে কানাডায় আছেন। নাইমা হায়দার ২০১১ সালের হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।