ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।
সভায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আনিজ্জামান মৃধা, ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব প্রমুখ।