কিছুদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে বাংলাদেশের নাট্যাঙ্গনের একেবারেই নতুন একটি জেনারেশনের প্রিয় দুই মুখ অভিনয়শিল্পী সাদ নাওভী ও জীম। নাটকটিতে দুজনের অনবদ্য অভিনয়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যে কারণে তারা দুজন আবারও একসঙ্গে তরুণ মেধাবী নাট্যনির্মাতা মেহেদী হাসান জনির রচনায় ও পরিচালনায় ‘সময়ের সাথে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। নির্মাতা মেহেদী হাসান জনি জানান, একটি প্রেগন্যান্সি জটিলতা নিয়ে মূলত নাটকের গল্প শুরু হয়। কিন্তু নাটকটি একটি রোমান্টিক গল্পের নাটক। এর বেশি আপাতত কিছু বলা যাচ্ছে না। যদি বলা হয় তাহলে গল্পের প্রতি বা নাটক দেখার প্রতি দর্শকের আগ্রহটা কমে যাবে। নাটকে নাওভী ও জীম ছাড়া আরও অভিনয় করেছেন জ্যোতি রায়, মুন্না প্রমুখ। এরই মধ্যে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
নাওভী বলেন, ‘জনি ভাই ভীষণ যতœ নিয়ে সময়ের সঙ্গে তুমি নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। যেহেতু তিনি নিজেই নাটক রচনা করেন তাই তিনি একদম পারফেক্টলি বুঝাতে পারেন তিনি শিল্পীর কাছে কী চান।’