টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে প্রথম সেমিফাইনালে ওঠার পথটা কঠিন করে ফেলে ভারত। সোমবার গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জিম্বাবুয়েকে হারানোয় সূর্যকুমার যাদবের শেষ চারে ওঠার পথটা আরও কঠিন হয়েছে।
এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ১-এর শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ (৫.৩৫০)। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা (৩.৮০০)। তৃতীয় ভারত (-৩.৮০০) ১ ম্যাচ খেলে পয়েন্ট পায়নি। ১ ম্যাচ খেলে পয়েন্ট না পাওয়া জিম্বাবুয়ে (-৫.৩৫০) চতুর্থ।
ভারত যেভাবে সেমিফাইনালে উঠতে পারে: বৃহস্পতিবার আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং জিম্বাবুয়ের কাছে যদি হেরে যায় তাহলে সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে পড়বে সূর্যকুমাররা।
কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং ভারত যদি জিম্বাবুয়ের কাছে হেরে যায় তাহলে দক্ষিণ আফ্রিকা ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে এবং ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সংগ্রহ হবে ২ ম্যাচে সমান ২ পয়েন্ট। তখন সেমিফাইনালে ওঠার আশা থাকবে ভারতের। সে জন্য তাদের প্রার্থনা করতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে জিম্বাবুয়ে যেন হেরে যায়; পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটি বড় ব্যবধানে জিততে হবে ভারতকে।