স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ

এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হলো। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে যোগ দিতে পারবেন তিনি।

আরও ২ সচিবের দপ্তর বদল : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে সচিব হিসেবে বদলি করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের মধ্যে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এ পরিবর্তন আনা হলো।