ফ্রান্সের বিশ্বকাজপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানকে ঘিরে আবারও গুঞ্জন ডালপালা মেলেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের পর তিনি নাকি ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন! এমন খবর দিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম ‘টুটোমারক্যাটোওয়েব’। তাদের দাবি, জিদান নাকি ইতিমধ্যেই মৌখিক সমঝোতায় পৌঁছেছেন।
৫৩ বছর বয়সী জিদান ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় দায়িত্ব শেষ করে ক্লাব কোচিং থেকে সরে দাঁড়ান। তারপর থেকেই তিনি ইউরোপিয়ান ফুটবলের বিভিন্ন হাই-প্রোফাইল পদে নিযুক্ত হয়েছেন। তিনি নাকি এমন এমন একটি সুযোগের জন্য অপেক্ষা করছেন, যা তার মর্যাদা ও উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তার কাঙ্ক্ষিত সেই প্রোফাইলের সঙ্গে মানানসই।
বিশ্বকাপের পর বর্তমান কোচ দিদিয়ের দেশ্যমের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ফ্রান্স ফুটবলের। তিনি আগেই জানিয়েছেন, আর চুক্তি নবায়ন করবেন না। এক্ষেত্রে ফ্রান্স ফুটবলের প্রথম পছন্দ জিদান। তাকে নিয়োগ দিতে পারলে বিশ্বকাপের পর কোচ পরিবর্তন ফ্রান্স দলটিকে মসৃণভাবে এগিয়ে নিতে পারবে বলে বিশেষজ্ঞদের ধারণা। এতে তাদের বর্তমান বিশ্বকাপ অভিযানেও কোনো সমস্যা তৈরি হবে না।
‘টুটোমারক্যাটোওয়েব’ আরও জানিয়েছে, এখন পর্যন্ত এটি স্রেফ মৌখিক সমঝোতার পর্যায়েই আছে। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। বর্তমানে আন্তর্জাতিক কোচিং নিয়োগের নিয়ম, ফেডারেশনের প্রক্রিয়া এবং চূড়ান্ত শর্তাবলী খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্স দলটিতে কিলিয়ান এমবাপ্পের মতো সুপারস্টারসহ দারুণ সব প্রতিভা আছে। তাই জিদানের জন্য দল গোছানো অনেক সহজ হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।