মিরপুরের মুহাম্মাদাবাদ ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্র তাওসিফ সামি। সে পঞ্চম শ্রেনীতে বৃত্তি পেয়েছে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
২০২৫ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়ে এ বছর ৫ জানুয়ারি পর্যন্ত চলে জুনিয়র বৃত্তি পরীক্ষা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই ফল ঘোষণা করেন।
সামি জানায়, আল্লাহর সাহায্য ছাড়া এ অর্জন সম্ভব ছিলে না। এই সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা তার মায়ের।
বই পড়ার প্রবল নেশা তাওসিফ সামির। সেই সঙ্গে আছে নতুন নতুন বিষয় জানার তীব্র আগ্রহ। ভবিষ্যতে মহাকাশ নিয়ে গবেষণা করার ইচ্ছে তার। বড় বিজ্ঞানী হয়ে মানুষের কল্যানে যাতে কাজ করতে পারে সেজন্য সে সবার কাছে দোয়া চেয়েছে।