পার্বতীপুর উপজেলার এক কৃষকের জমিতে বিক্রির সময় পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ২৩, ২৬/২/২০২৬) মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পোনে ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনৈক মোজার নিচু জমির মধ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময়ে হাতে নাতে আটক করে ভবানীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃত আমজাদ হোসেন (৪৫) হাবড়া ইউনিয়নের পিরোজপুর তাতীপাড়া গ্রামের আমিনুল ইসলাম ছেলে।
এ ব্যাপারে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. নজরুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি পিরোজপুর গ্রামের জনৈক মোজার নিচু জমির মধ্যে ইয়াবা ট্যাবলেট এক ব্যবসায়ীরা বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে আমজাদ হোসেন নামে এক ব্যবসায়ীকে ৬২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগেও জুয়া আইনে তার বিরুদ্ধে মামলা ছিল।