ওটিটিতে আজ পারসার ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’

তরুণ অভিনেত্রী পারসা ইভানা অভিনীত ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ প্রচারিত হবে আজ ২৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। নাটকে পারসার বিপরীতে অভিনয় করেছেন  ফাইজুল ইয়ামিন। অচেনা পথে অপ্রত্যাশিত একটি রোড ট্রিপে গড়ে ওঠা প্রেমের মিষ্টি গল্প নিয়ে তৈরি হয়েছে এই নাটক। 

গল্পে দেখা যাবে, একটি দুর্ঘটনা থেকে শুরু হওয়া যাত্রাপথে দুই জন অচেনা মানুষ একসঙ্গে চলতে থাকে। সেই পথচলা বদলে দেয় তাদের ভালোবাসা ও জীবনের মানে। 

‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ ইশান। তিনি বলেন, ‘পথ হারিয়ে দুই জন মানুষের কাছাকাছি আসা ও হৃদয়ে একে অপরকে খুঁজে পাওয়ার গল্প এটি। কমেডি, অ্যাডভেঞ্চার ও রোম্যান্সের এই দারুণ মিশ্রণ দর্শকরা উপভোগ করবেন আশা রাখি।’