একসময়ের জনপ্রিয় টিভি টক শো ‘লাল গোলাপ’ নির্মাণ ও উপস্থাপনা করে তারকা খ্যাতি পেয়েছিলেন সাংবাদিক শফিক রেহমান। এ বছর সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন এই সাংবাদিক। পদক নিতে মঞ্চে উঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে লাল গোলাপ তুলে দিলেন শফিক রেহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান। অমর একুশের ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়।