নীলফামারীতে বাইসাইকেল পেলো ২৫ শিক্ষার্থী

নীলফামারীতে শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের ফুলতলা বহুমুখি উচ্চ বিদ্যালয় চত্বরে  ২৫ শিক্ষার্থীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। সরকারের বাংলাদেশ এনজিও ফান্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় এসব বাইসাইকেল বিতরণ করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছে বাইসাইকেল হস্তান্তর করেন প্রধান অতিথি জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা। ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ সরকার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, ফুলতলা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল ইসলাম, ইউএসএসএর কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার, আব্দুর রউফ, ওমর ফারুক প্রমুখ।

ইউএসএসএর কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার জানান, সদর উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৫ ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়েছে। তারা সকলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে লেখা পড়া করছে। প্রকল্পটি বাসাতবায়নে আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। মেয়ে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝড়ে পড়া ও বাল্য বিয়ে ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এসব শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াত সুবিধাসহ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে।