শেষমেশ বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজনে বিবাহ সম্পন্ন হয় তাদের। এদিন সকাল ও দুপুরে পৃথক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা যুগল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলুগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে দ্বিতীয়বার সাতপাক ঘোরেন তারা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি থেকে পাওয়া খবর অনুযায়ী, উদয়পুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বিয়ের আয়োজন করা হয়।