বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা যায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে গিয়ে বাড়ির অন্তত ৫ বসত ঘর পুড়ে যায়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৫ টি বসতঘর পুড়ে যায়। এর মধ্যে আ. জলিল মল্লিক, কবির মল্লিক,সিদ্দিক মল্লিক, আ. হক মল্লিক, আ. রব মল্লিকের বসতঘর পুড়ে যাওয়ায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।