এ সরকারের কাজ হলো মানুষের সমর্থন ধরে রাখার বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, নতুন সরকারের কাজ হল মানুষের জন্য কাজ করে মানুষের মন জয় করা। তাদের সমর্থন ধরে রাখা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিমন্ত্রী নিজ এলাকায় যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর চত্বরে পথসভায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর একথা বলেন।
নুর বলেন, এ সরকার যে কমিটমেন্ট করেছিল ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ড ১০ মার্চ থেকে শুরু হবে। এ সরকারের কমিটমেন্ট কৃষক কার্ড, সরকার তার কমিটমেন্ট অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য নুর বলেন, আপনাদের আরেকটু সুশৃঙ্খল হতে হবে এবং সুশৃঙ্খলভাবে কার্যক্রমগুলো করতে হবে। আর না হলে আপনাদের মানুষ আপনাদের সম্মান করবে না, আপনাদের ডাকেও আসবে না।
পথসভায় গণঅধিকার পরিষদের (জিওপি) মাদারীপুর জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।