রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার একটি ভবনে অগ্নিকা- হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকালে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের পাশের একটি ভবনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা দেয়। তবে ঘটনাস্থলে ইউনিটগুলো পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।