মুরাদনগরে ইয়াবাসহ যুবক আটক

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. ইকবাল হোসেন নামে এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কোরবানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ইকবাল হোসেন (৩০) একই উপজেলার দৌলতপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন খবর পেয়ে উপপরিদর্শক (এসআই, নিরঅস্ত্র) নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কোরবানপুর এলাকার সিএনজি স্টেশন সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেনকে আটক করে। এ সময় তার কাছে ২০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।