খামেনি এখনও বেঁচে আছেন, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও জীবিত আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার জানা মতে তিনি এখনও বেঁচে আছেন।

ইসরায়েলের চ্যানেল ১২ সংবাদমাধ্যম জানায়, তাদের মূল্যায়নে ধারণা করা হচ্ছে যে, শনিবার ইসরায়েলি বিমান হামলায় খামেনি ‘সম্ভবত নিহত’ হয়েছেন।

লাইভ সাক্ষাৎকারে আরাগচি আরও জানান, হামলায় ইরানের দুই কমান্ডার নিহত হয়েছেন। তবে ইরানি শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সবাই বেঁচে আছেন।

তিনি বলেন, সব উচ্চপদস্থ কর্মকর্তা জীবিত আছেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে রয়েছেন। আমরা পরিস্থিতি মোকাবিলা করছি, সবকিছু ঠিক আছে।

শনিবা সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। একই সঙ্গে কাতার, বাহরাইন, আমিরাত, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।