খুলনায় যুবদল নেতা মুরাদ হোসেন খানকে স্থানীয় হাট ইজারা নিয়ে দ্বন্দ্ব, স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও প্রভাব বিস্তার ও পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে। এদিকে হত্যাকা-ের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। তবে এ ঘটনায় গতকাল শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
অপরদিকে, হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, এলাকায় প্রভাব বিস্তার, বাজার ইজারা ও পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসির) সামনে সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন খানকে প্রথমে মারপিট ও পরে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে হত্যা করা হয়।