শেষ ৫ ওভারে ৭০ রান, ভারতকে ১৯৬ রানের লক্ষ্য দিল উইন্ডিজ

রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭০ রান যোগ করলো ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে অবশ্য আর্শদিপের করা ১৯তম ওভারে ৬ রান আছে। 

কলকাতায় সেমিফাইনালে ওঠার ম্যাচে ভারতের আমন্ত্রণে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ করেছে ৪ উইকেটে ১৯৫ রান।  তবে এই রান যথেস্ট কিনা তা নিয়ে সন্দেহ আছে।  ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকা রভমান পাওয়েল বলেছেন, আরো ১০-১৫ রান হলে ভালো হতো। 

ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানই ৫০ করেননি। তবুও সবার অবদানে প্রায় দুশোর কাছাকাছি যেতে পেরেছে তারা। ১০টি ছক্কা মেরেছেন তারা। এর মধ্যে ২টি ছক্কা হাকানো পাওয়েল টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ১৫০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন। 

শাই হোপ ছাড়া আজ ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সবাই ১৫০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ৩৩ বলে ৩২ রান করেছেন হোপ।

হোপ এমন ইনিংস খেলে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের রানের গতি বাড়িয়েছিলেন ১২ বলে ২৭ রান করা হেটমায়ার ও ২৫ বলে ৪০ রান করা রোস্টন চেজ। তবে এই দুজন ও শেরফানে রাদারফোর্ডের বিদায়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

সেখান থেকে ৩৫ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জেসন হোল্ডার ও রভম্যান পাওয়েল দলের রানটাকে ২০০ এর কাছাকাছি নিয়ে গেছে।

হোল্ডার ৩৭, পাওয়েল ৩৪ রানে অপরাজিত ছিলেন।