বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীলে পুকুরের পা‌নি‌তে ডুবে মোহাম্মদ জোবাইর মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) বিকা‌লে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। শিশু জোবাইর মিয়া শে‌খেরখী‌লের ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুর থেকে শিশু জোবাইরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুর থে‌কে ডুবন্ত অবস্থায় তা‌কে উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।