ইরানের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সৌদি আরব ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। 

রবিবার (১ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ গ্রহণ করে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা শুধু সৌদি আরব নয়, বরং একাধিক ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের রাষ্ট্রদূতকে তলব করে তার হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সৌদি আরব তেহরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ আনে। তারই ধারাবাহিকতায় আজ এই কূটনৈতিক পদক্ষেপ নিল সৌদি সরকার।

ইরানের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সৌদি আরব তাদের বক্তব্যে পুনর্ব্যক্ত করেছে যে, তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ।