মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া সড়কে দুর্ঘটনায় একজন নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। সোমবার (২মার্চ) সকাল ৮টার  দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত যুবকের নাম মো. সাবেদ (১৯)। তিনি নারায়ণগঞ্জের মো. মতিনের ছেলে। আহত ব্যক্তির নাম মো. সামির (২৪)। তার বাড়িও নারায়ণগঞ্জ জেলায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.দেওয়ান আজাদ হোসেন বলেন, সকালে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়। গুরুতর আহত হন সামির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।