শিক্ষা খাতে হুটহাট সিদ্ধান্ত নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোবে সরকার

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা খাতে হুটহাট কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি সুপরিকল্পিত কর্মপন্থা নিয়েই এগোবে শিক্ষা মন্ত্রণালয়। 

তার ভাষ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার এসব পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ১৮০ দিনের একটি কর্মসূচি নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। নতুন উপাচার্য না আসা পর্যন্ত বর্তমান ঢাবি ভিসি দায়িত্ব পালন করবেন।