প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হয়েছেন মোস্তফা জুলফিকার হাসান। সোমবার (২ মার্চ) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, মোস্তফা জুলফিকার হাসানকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।