রাজবাড়ী‌তে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

রাজবাড়ী‌তে ট্রাক ও মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংর্ঘষে এক সৌ‌দি আরব প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (২মার্চ) সকাল সা‌ড়ে ৮টার দিকে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক  মহাসড়‌কের সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত মোটরসাইকেল চালকের নাম জিলাল হো‌সেন (৪০)। তিনি কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের তানেজ উদ্দিনের ছেলে। জিলাল ছ‌ু‌টি‌তে সৌ‌দি আরব থে‌কে বাড়ি এসে‌ছি‌লেন।

পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে রাজবাড়ী থেকে মোটরসাইকেল যোগে কালুখালী যা‌চ্ছি‌লেন জিলাল হো‌সেন। তিনি বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ১০ চাকার এক‌টি ট্রা‌কের সঙ্গে মু‌খোমু‌খি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল চাল‌ক জিলাল হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। 

এ সময় ট্রাক চালক‌কে ধ‌রে মার‌ধর ক‌রে উত্তে‌জিত জনতা। খবর পে‌য়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ দ্রুত  ঘটনাস্থ‌লে এসে তা‌দেরকে উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক জিলাল হোসেনকে মৃত ঘোষনা ক‌রেন। 

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ট্রাকের চালক আটক রয়েছে এবং ট্রাকটিও জব্দ করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দায়ের করলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।