স্বামী অনন্ত জলিলকে ছাড়া এবার ছোট ছেলেকে নিয়ে ওমরাহ পালনে গেলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল জানান, তাদের ছোট ছেলে মাকে নিয়ে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে। তারা ওমরাহ পালন করছে।
এদিকে কয়েক মাস আগে বর্ষা ঘোষণা দিয়েছিলেন, হাতে থাকা দু-তিনটি কাজ শেষ করেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন। তার ভাষায়, দুই সন্তান বড় হয়ে উঠছে-তাদের ভবিষ্যৎ ও মানসিকতার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মা হিসেবে নতুন করে দায়িত্ববোধ থেকেই এই ভাবনা এসেছে বলে জানান বর্ষা।
২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর সিনেমা নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। প্রায় প্রতিটি ছবিতেই তার নায়িকা ছিলেন বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায়ও কাজ করেছেন তিনি।