চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। সোমবার (২ মার্চ) রাতে তারাবির সময় নগরের উত্তর আগ্রাবাদ রমনা আবাসিক এলাকার বাঁশ কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, একজন নারী খুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের শিকার হওয়া নারী এবং সন্দেহভাজন খুনি সম্পর্কে ভাইবোন বলে জানা গেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি৷ তবে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে ভাই তার বোনকে হত্যা করেছেন তা জানার চেষ্টা করছি।