ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটির ২৯টি খাল পুনরায় খনন উদ্যোগ নেওয়া হবে

ঢাকা উত্তর সিটির ২৯টি খাল প্রয়োজন অনুযায়ী পুনরায় খননের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করার হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, সাত দিন হলো আমরা সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছি। ঢাকা উত্তর সিটিতে ২৯টি খাল আছে। ২৯টি খালে আমরা পুনরায় বর্জ্য ব্যবস্থার কাজ শুরু করবো। যেখানে নাব্যতা কমে গেছে সেখানে কিন্তু আমরা এস্কেভেটর দিয়ে খননের মাধ্যমে পানি প্রবাহ সচল রাখার চেষ্টা চালাচ্ছি।

উত্তর সিটির রিজার্ভের বিষয়ে তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের ২৫ কোটি টাকা তহবিল আছে। এই টাকা দিয়ে দুই মাস কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে। অথচ বিগত সরকারের আমলে ১৪০০ কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়ে গেছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি ১০ তারিখে শেষ অফিস করে ৩৪টি ফাইলে সই করে গেছেন। যেখানে ফান্ড দিতে হবে বিল দিতে হবে। আসলে টাকা নেই।