কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাব-১১ অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ আসামিকে আটক করেছে।
আটককৃত আসলাম মিয়া উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন, কুমিল্লার র্যাব ১১ এর উপ-পরিচালক সাদমান ইবনে আলম।
তিনি জানান, মঙ্গলবার ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে । এ সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাড়িতে অবস্থান করছে বলে আমাদের কাছে খবর আসে। তাৎক্ষনিক র্যাব সদস্যরা উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের সাতঘরিয়া এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আসলাম মিয়াকে আটক করতে সক্ষম হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামি কুমিল্লা আদালত কর্তৃক মামলার রায় ঘোষণার পর সাজা এড়াতে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। আটককৃত আসামির বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।