আদিতমারীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে রাশেদুল ইসলাম (৩১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এই সাজা প্রদান করেন।

​দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার সাপ্টিবাড়ি মাজার এলাকায় পুলিশ নিয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদক সেবনরত অবস্থায় রাশেদুলকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক যুবক ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দোষ স্বীকার করলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজা প্রদানের পর বিকেলেই তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।