লঞ্চ হলো ফেস্টিভ রেডে ভিভো ওয়াই৩১ডির

রমজানের সেরা উপহার হিসেবে ভিভো নিয়ে এলো নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি। বাংলাদেশের জন্য আনা ইউনিক ‘ফেস্টিভ রেড’ রঙের এই ফোনে সারা দিন নির্ভরযোগ্য সাপোর্ট নিশ্চিত করতে রয়েছে ভিভো’র এ যাবৎকালের সবচেয়ে বড় ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি।

উৎসবের আমেজে উষ্ণ ‘ফেস্টিভ রেড’ রঙের ওয়াই৩১ডি হতে পারে রমজানের সেরা উপহার। এর ওয়ান-পিস সিমলেস ফিনিশ লুক, মেটালিক ক্যামেরা মডিউল এবং কোয়াড-কার্ভড ব্যাক কভার দেয় স্টাইলিশ ও আরামদায়ক অনুভূতি।

ভিভো ওয়াই৩১ডি-তে রয়েছে শক্তিশালী ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এই ব্লুভোল্ট প্রযুক্তি ডিজাইন করা হয়েছে হেভি ইউজেও স্থিতিশীল, নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে। একবার চার্জেই এই ফোনে টানা ১১.৮ ঘণ্টা গেমিং, ১৪.৫ ঘণ্টা নেভিগেশন বা ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা সম্ভব, যা ব্যস্ত দিনে দেবে পারফেক্ট ব্যাকাপ।

সঙ্গে আছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ যা, নিশ্চিত করে মাত্র ৪৩ মিনিটে ৫০ শতাংশ এবং ৮৬ মিনিটে ফুল চার্জ। এছাড়া ২৫-ডাইমেনশন সিকিউরিটি ও প্রায় ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টির পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।