ত্রিশালে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

ময়মনসিংহের ত্রিশালে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা।

আরো্ উপস্থিত ছিলেন, জিয়াউল হাসান জামিল, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসাসন, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আরম মুজিব, ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।