গাইবান্ধা জেলা শহরে একটি মোটরসাইকেল থেকে গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। বুধবার (৪মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ট্রাফিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশ বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাফ হোসেন জানান, ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ট্রাফিক মোড়ে এলাকায় একটি চেক পোষ্ট বসানো হয়। সকাল থেকেই চেক পোষ্টের কার্যক্রম চলছিল। বেলা সাড়ে ১২ টার দিকে কালো রঙের একটি মোটরসাইকেল করে দুই যুবক আসছিল। এ সময় তারা চেক পোষ্টে পুলিশ দেখে গাড়ির গতি কমিয়ে দেয়।
পুলিশ তাদের থামাতে গেলে, মোটরসাইকেল সড়কে ফেলে দিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। এসময় মোটরসাইকেল থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এসব বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পলাতক ব্যক্তিদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।