ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনও ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।
আজ বুধবার মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে একথা বলেন।
মোহাম্মদ মোখবার বলেন, আমাদের আমেরিকানদের ওপর কোনও আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনও ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব।