বাংলাদেশ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার তিন বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মাহতাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সোহেল রায়হান রাশেদ।
সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির অনুমোদনে বুধবার (৪ মার্চ) ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বে সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। জেলা পর্যায়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধিতে কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি এস এম মাহতাব উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়ন ও মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে তারা সমন্বিতভাবে কাজ করবেন। সাধারণ সম্পাদক সোহেল রায়হান রাশেদ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।