শাহজাদপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে একজন আটক 

সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। ভোরে নদী থেকে পানি আনার সময় গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।। 

জানা গেছে, বুধবার(৪ মার্চ) বুধবার ভোর ৬টার দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ (২৫) নদী থেকে জল আনতে যায়। এ সময় একই গ্রামের এশার আলী (৪০) ওই গৃহবধূকে একা পেয়ে জোরপুর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে বিষয়টি তার পরিবারে লোকজনকে জানালে থানার পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। এরপর তার মোবাইল ফোন জব্দ করে।

স্থানীয় ইউপি সদস্য( সাবেক) শাহাদৎ হোসেন জানান, ঘটনার পর আমরা ছেলেটাকে আটক করে পুলিশে সোপর্দ করি। থানার ওসি সাইফুল ইসলাম জানান, নদী থেকে ভোরে পানি আনার সময় গৃহবধূকে ধর্ষণ করে বলে জানা গেছে। এক ঘন্টার মধ্যে অভিযুক্ত এশার আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যপারে ভুক্তভোগি নিজেই বাদি হয়ে এশার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত এশার আলী ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।