বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলায় নতুন এসপিসহ একই পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বগুড়ার এসপি শাহাদাত হোসেনকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে এবং খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকারকে খাগড়াছড়ি ও ময়মনসিংহের এসপি মিজানুর রহমানকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। ডিএমপির ডিসি মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহের এসপি, ডিএমপির ডিসি ফারহানা ইয়াসমিনকে জামালপুরের এসপি, সিলেটের এসপি কাজী আক্তার উল আলমকে এপিবিএনে, জামালপুরের এসপি চৌধুরী মো. জাবের সাদেককে সিলেটের এসপি, বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ-পুলিশে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশালের এসপি করা হয়।