বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে রয়েছে। ১৭৬ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’হিসেবে চিহ্নিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টা ১২ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ১৭৭ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর প্রথম স্থানে রয়েছে। এছাড়া থাইল্যান্ডের চিয়াং মাই, ভারতের দিল্লি, ভিয়েতনামের হ্যানয় ও কঙ্গোর  কিনশাসা যথাক্রমে ১৬৩, ১৬০, ১৫৬ ও ১৫৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চর্তুথ ও পঞ্চম স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে  ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।