পল্টনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বুধবার (০৪ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস. এম. নুরুজ্জামান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার উপস্থিতিতে অনুষ্ঠানটি বীমা ও সাংবাদিকতা সংশ্লিষ্ট ব্যক্তিদের এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সম্পাদকবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা। এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিত অতিথিরা পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেন।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবদুল গনি। মোনাজাতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও উন্নতি প্রার্থনা করা হয়। পরিশেষে উপস্থিত সকলে একস ইফতারে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।