অবিশ্বাস্য

মস্তিষ্কের ক্ষমতা

মানুষের মস্তিষ্ক প্রায় ৮৬ বিলিয়ন নিউরন দিয়ে গঠিত। প্রতি সেকেন্ডে কোটি কোটি তথ্য প্রক্রিয়াকরণ করে। মাত্র ৩ পাউন্ড ওজনের এই অঙ্গটি শরীরের ২% ওজন হলেও, ২০% শক্তি ব্যবহার করে। মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে তথ্য প্রতি ঘণ্টায় ৩৫০ মাইল গতিতে চলতে পারে। একটি বালুকণা আকারের টিস্যুতে ১ লাখ নিউরন এবং ১ বিলিয়ন সিন্যাপস (সংযোগস্থল) থাকতে পারে। মানুষ যখন স্বপ্ন দেখে, হাসে বা চিন্তা করে, তখন নিউরনের মধ্যে কোটি কোটি রাসায়নিক ও বৈদ্যুতিক সংকেত আদান-প্রদান হয়। কেবল শারীরিক নড়াচড়াতেই নয়, বরং আবেগ, স্মৃতি এবং চিন্তা প্রক্রিয়ার মাধ্যমে মানুষের সত্তাকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। গবেষণায় দেখা গেছে, যারা রাত জাগে ও দেরিতে ঘুম থেকে ওঠে তারা প্রকৃতপক্ষে (গড়পড়তায়) ভোরে ওঠা লোকদের তুলনায় স্মার্ট এবং সৃজনশীল। এটি একটি জটিল, আন্তঃসম্পর্কিত সিরিজ, যা সংকেত গ্রহণ এবং প্রেরণে উৎসাহিত করে। আমরা যতই অন্বেষণ এবং আবিষ্কার করি, এর শক্তি এবং ক্ষমতা বোঝা যেমন দুরূহ, তেমনি আশ্চর্যজনক।