বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।
গেল ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে।
সূত্র: বাসস