ইরানের অ্যাম্বুল্যান্স স্টেশন ও খেলার মাঠে হামলা, বহু হতাহত

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের উপশহর জিবাশাহরে একটি অ্যাম্বুল্যান্স স্টেশন ও খেলার মাঠে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন।

ইরানের সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন অ্যাম্বুল্যান্সকর্মীও রয়েছেন। আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রাজধানী তেহরানসহ ইরানের বড় বড় শহরগুলোতে হামলা চালানো হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এরপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয়।