খুলনায় আলোচিত যুবলীগ নেতা শওকত গ্রেপ্তার

খুলনা মহানগর যুবলীগের আলোচিত নেতা ও ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শওকত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে তাকে পাঁচ মামলায় গ্রেপ্তাট দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার পল্টন এলাক থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তার শওকত হোসেন খুলনার ‘শেখ বাড়ির’ ঘনিষ্টজন ছিলেন।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, খুলনা শেখ বাড়ির খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত ছিল শওকত হোসেন। আওয়ামী সরকার পতনের পর শওকত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমিদস্যুসহ মোট ৫টি মামলা রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দীর্ঘদিন খুলনা যুবলীগের এ নেতাকে আমরা খুঁজছিলাম। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে পল্টন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই তাকে খুলনায় নিয়ে আসা হয়।