প্রিয় ব্র্যান্ডের খোঁজে বসুন্ধরা সিটিতে নীল হুরেজাহান, মাতলেন আড্ডায়

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এখন উৎসবমুখর পরিবেশ। স্কয়ার গ্রুপের জনপ্রিয় ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’ আয়োজন করেছে মাসব্যাপী এক বিশেষ ‘এক্সপেরিয়েন্স জোন’। শুক্রবার (৬ মার্চ) এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা ছড়িয়ে দেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নীল হুরেজাহান।

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই বিশেষ জোনের আয়োজন করেছে মায়া। উদ্বোধনী আমেজে নীল হুরেজাহান সেখানে উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ব্র্যান্ডটির বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্ট ও এর উপাদান সম্পর্কে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। নীল জানান, নিজের প্রিয় ন্যাচারাল ব্র্যান্ডের মান পরখ করতে এবং অন্যদের সচেতন করতেই তিনি সেখানে সময় কাটাতে এসেছেন।

অনুষ্ঠানে নীল হুরেজাহানকে ঘিরে দর্শকদের ব্যাপক সমাগম তৈরি হয়। তিনি কেবল উপস্থিতই থাকেননি, বরং দর্শকদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি বিভিন্ন প্রোডাক্ট স্যাম্পলিংয়েও অংশ নেন। ভক্তদের সঙ্গে ছবি তোলা এবং স্কিন কেয়ার নিয়ে আড্ডায় পুরো এক্সপেরিয়েন্স জোনে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মায়ার প্রাকৃতিক উপাদানের গুণাগুণ শুনে অনেক দর্শনার্থীই প্রোডাক্টগুলোর প্রতি গভীর আগ্রহ দেখান।

প্রযুক্তি ও সুন্দরের মেলবন্ধনে সাজানো এই এক্সপেরিয়েন্স জোনে এবার যোগ করা হয়েছে ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্ট। এর মাধ্যমে দর্শনার্থীরা নিজেদের ত্বকের ধরন ও চুলের প্রয়োজন অনুযায়ী কোন প্রোডাক্টটি সবচেয়ে কার্যকর হবে, সে সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন। এছাড়া স্যাম্পলিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করে নিজের উপযোগী পণ্য কেনার সুযোগও রাখা হয়েছে এখানে।

ক্রেতাদের জন্য এই আয়োজনে রয়েছে বিশেষ সব চমক। রমজান উপলক্ষে মায়ার বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় মূল্যছাড় এবং স্পেশাল প্রোডাক্ট কম্বো অফার দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি মায়ার প্রোডাক্টগুলো ইতিপূর্বেই বাজারে বেশ আস্থা অর্জন করেছে। গুণগত মানের দিক থেকে আপোষহীন হওয়ায় সৌন্দর্য সচেতন গ্রাহকদের কাছে ব্র্যান্ডটি এখন জনপ্রিয়তার শীর্ষে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে পুরো রমজান মাসজুড়েই চলবে ‘মায়া এক্সপেরিয়েন্স জোন’। প্রাকৃতিক উপাদানে তৈরি স্কিন ও হেয়ার কেয়ার সল্যুশন সম্পর্কে জানতে এবং সরাসরি অভিজ্ঞতা নিতে সকল দর্শনার্থীকে এই জোনে আমন্ত্রণ জানানো হয়েছে।