সোনারগাঁও ইউনিভার্সিটির সামার-২০২৬ সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি-এর ওপর ৪০ শতাংশ ছাড়ে মাসব্যাপী তিনটি অনুষদের ১৩ বিভাগে ২১ বিষয়ে ভর্তি মেলা চলছে।
শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পান্থপথ-গ্রিনরোড ক্যাম্পাসে এ ভর্তি মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা।
এ সময় ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু), বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, দপ্তর প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার ও অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তি চলছে।
ব্যবসা অনুষদের অধীনে চার বছর মেয়াদি ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ভর্তি নেওয়া হচ্ছে।
কলা ও মানবিক অনুষদের অধীনে চার বছর মেয়াদি এলএলবি, এলএলএম, বিএ (অনার্স) ইন বাংলা ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯৩৩৬৬৯৯৬৬ নম্বরে এবং ভিজিট করুন su.edu.bd ওয়েবসাইটে।