রোজাদারদের ইফতার করাতে সহজে ডোনেশন দেয়া যাচ্ছে বিকাশ থেকে

কমলাপুর রেলস্টেশন এলাকায় বেড়ে উঠা ১৪ বছর বয়সী কিশোর আল-আমিন। এতিম এই কিশোর ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বাহ করে। রমজানে প্রতিটি রোজা রাখা এই আল-আমিন প্রতিদিন কমলাপুর এলাকার মজার ইশকুলের আয়োজনে এসে ইফতার করে।

এদিকে, ঢাকার বাড্ডার বাসিন্দা বৃষ্টি রহমান শৈশবে তার মাকে মানুষের জন্য ইফতারের আয়োজন করতে দেখেছেন। ব্যস্ত নাগরিক জীবনে নিজে বড় পরিসরে আয়োজন করতে না পারলেও, তিনি বিকাশ অ্যাপের মাধ্যমে মজার ইশকুলে অনুদান দিয়ে প্রতিদিন পাঁচজন শিশুর ইফতারের দায়িত্ব নিচ্ছেন। বৃষ্টির কাছে এই ডিজিটাল মাধ্যমটি মায়ের আদর্শকে ধরে রাখার এক বড় সুযোগ করে দিয়েছে। 

আল আমিনদের জন্য ইফতার আয়োজনের সাথে বৃষ্টিকে খুব সহজে সংযুক্ত করে দিয়েছে বিকাশ। বৃষ্টিই কেবল নয় সারাদেশের হাজারো মানুষকে বিভিন্ন প্রতিষ্ঠানের ইফতার আয়োজনের উদ্যোগে খুব সহজেই যুক্ত করেছে বিকাশ।

রমজানে রোজাদারদের ইফতার করানোর সাথে ধর্মীয় ও সামাজিক অনুভূতির সংযোগ বহু পুরোনো। এ বছরও মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এমনকি ব্যক্তি উদ্যোগে রমজান মাস জুড়ে রোজাদারদের ইফতারের জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে। পবিত্র এই মাসে ইফতার করানোর এই মহান উদ্যোগে অংশগ্রহণ করাকে সহজ ও তাৎক্ষণিক করেছে বিকাশ অ্যাপের ডোনেশন অপশন।

প্রতিদিন ইফতার আয়োজন নিয়ে মজার ইশকুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়ান আরিফ বলেন, “আমাদের সমাজের ছিন্নমূল মানুষ এবং পথ-শিশুদের পাশে দাঁড়াতে আমাদের বিভিন্নরকম উদ্যোগ আছে। তবে ইফতার করানোর এই আয়োজন আমাদেরকে বাড়তি তৃপ্তি দেয়। সারাদিন রোজার পরে সারিবদ্ধ ভাবে এক কাতারে বসে এত মানুষের ইফতার করার দৃশ্যটা দেখাও এক ধরনের আনন্দ। আমরা উদ্যোগ নিয়েছি তবে এই আয়োজনে সারাদেশ থেকে নানা ধরনের মানুষ যুক্ত হচ্ছেন। যারা ইফতার করাতে চান তারা খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে অনুদান দিয়ে এই উদ্যোগের অংশ হতে পারেন।”