জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই মাসুদ রানা (৩০) নামে এক যুবক খুনের অভিযোগ উঠেছে। শনিবার (৭মার্চ) রাত সাড়ে ৭টা দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত মাসুদ রানা ওই এলাকার মৃত আমিনুল ইসলাম ছেলে। মাসুদ রানা ও হাসিব সৎ ভাই বলে জানা গেছে।
এ ঘটনার পর ছোট ভাই হাসিব থেকেই পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে সৎ দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে রাত সাড়ে ৭টা দিকে দুই ভাইয়ের বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয়। এক পর্যায়ে ছোট ভাই হাসিব রড দিয়ে মাথায় আঘাত করে। এতে বড় ভাই মাসুদ রানা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই সৎ ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। আজকে দুইজনের মারামারিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন,দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।