তেল আবিব-বেয়ারশেবা ও জর্ডানের বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলের বেয়ারশেবা ও তেল আভিভ শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি এই হামলাকে অপারেশন ওয়াদে সাদেক ৪ এর ২৮তম ধাপের অংশ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল ‘খেইবার’ ধরনের, যার ওয়ারহেড ‘অত্যন্ত ভারী’।

এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা ইরান সরকারের সামরিক অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে।