আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। এবং তিনি আগে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব জানিয়েছেন, টসে জিতলে তিনি আগে ব্যাট করতেন। ভারতের দলে কোনো পরিবর্তন নেই।
কিউই অধিনায়ক জানিয়েছেন, কোল ম্যাকোনচির জায়গায় দলে ঢুকেছেন জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।
ভারত একাদশ
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), সুর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, আর্শদিপ সিং, বরুন চক্রবর্তী ও জাসপ্রিত বুমরা।