বরগুনা জেলার আমতলীতে সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে বিচার চেয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় আমতলী ডাক বাংলোর সামনে শ্রমিকদের পক্ষে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ফরহাদ।
তিনি লিখিত বক্তাব্যে বলেন, আমি দীর্ঘ দিন ধরে সিএনজি চালিয়ে জীবন নির্বাহ করে আসছি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা শ্রমিকরা মো. রাহাদ ফকিরকে সিএনজি শ্রমিক ইউনিয়ন পরিচালনার দায়িত্বে বসাই। মো. রাহাদ ফকির চাঁদা মুক্ত অবস্থায়য় শ্রমিক ইউনিয়ন পরিচালনা করেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর থেকে আমাদের সিএনজি শ্রমিকদের উপর পৌর শ্রমিক দলের সভাপতি, মো. মিল্টন হাওলাদার, সামসুল হক চৌকিদার, রাসেল আকন মনজু, নিজাম, আবুল মুনসিসহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ সন্ত্রাসীরা সিএনজি স্ট্যান্ড দখলের চেষ্টা করে। ঘটনার দিন ৭ মার্চ সকাল হতে আমি ও শ্রমিকরা সিএনজি স্ট্যান্ডে নিয়মিত ধারাবাহিক ভাবে গাড়ি চালিয়ে আসছিলাম। দুপুর আনুমানিক দেড়টার দিকে উল্লিখিত ব্যক্তিরা বেআইনিভাবে সন্ত্রাসী লোকজন সঙ্গে নিয়ে স্ট্যান্ডে এসে চাঁদা দাবি করেন এবং সিএনজি স্ট্যান্ড দখল নিতে অর্তকিত হামলা করে এবং দেশীয় অস্ত্র রেখে শ্রমিকদের হয়রানী করার চেষ্টা করেন।
এক পর্যায়ে মো. মিল্টন হাওলাদারের নেতৃত্বে আমাদের পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। তখন উপস্থিত লোকজন এগিয়ে এসে আমাকে ও আমার শ্রমিকদের রক্ষা করে।
এবিষয় মিল্টন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন।
আমতলী থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন বলেন, এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।